Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে চুরি হওয়া মালমালসহ আটক ৩

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:37:57 pm, Tuesday, 4 July 2023
  • 165 বার

রামপাল প্রতিনিধি:রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরির সময় মালামালসহ ৩ চোরকে হাতেনাতে আটক করেছে রামপাল পু্লিশ। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।আটককৃতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের আবু জাফরের পুত্র পারভেজ শেখ (২৪), আবু জাফরের পুত্র সালাম শেখ (৩৫) ও মো. ইয়ামিন শেখের পুত্র ধলু শেখ (২৪)।

জানা গেছে, গত ৩ জুলাই রাত অনুমান ২ টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের উত্তর কোনায় ওয়াচ টাওয়ারের পাশে একদল চোর তামার তারসহ মালামাল নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ইন-চার্জ মো. মনিরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪০ কেজি তামার তার, বিভিন্ন প্রকারের পাইপ ও লোহার ২০০ কেজি মালামাল উদ্ধারসহ চোরকে আটক করা হয়। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে একটি চোর চক্র সিন্ডিকেট করে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরি করে আসছিল। আমি দায়িত্ব নেয়ার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের চারিপশে নজরদারী বৃদ্ধি করি। কারা কারা এই চুরির সাথে জড়িত তাদের সম্পর্কে তথ্য নিই। এদের শেল্টারদাতা ও গডফাদারদের চিহ্নিত করার চেষ্টা করি। যে কারণে গত দুই মাস দায়িত্ব পালনকালে চুরি শূণ্যের কোঠায় আনা সম্ভব হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে চুরি হওয়া মালমালসহ আটক ৩

আপডেট টাইম : 06:37:57 pm, Tuesday, 4 July 2023