Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ লাখ টাকার তামার তারসহ আটক ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:35:27 pm, Thursday, 25 August 2022
  • 130 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটের রামপালে বাংলাদেশ – ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের তামার তারসহ ২ চোরকে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকের সামনে থেকে ট্রাকসহ দুই চোরকে আটক করা হয়। পরবর্তীতে অভিনব কায়দায় চেসিসের ভেতরে বহনকরা চারশ’ কেজি তামার তার উদ্ধার করে আনসার সদস্যরা। যার বাজার মূল্য ৭ লাখ ৪৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটককৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত: নজরুল ইসলামের ছেলে ট্রাক চালক মো: কামাল হোসেন (৪৪) এবং তার সহযোগী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবোনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো: মেহেদী হাসান (১৮)।

৩ আনসার ব্যাটালিয়নের অধনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা খুব পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। বুধবার রাতে মূল ফটকে কর্তব্যরত আনসার সদস্যরা ৭ লাখ ৪২ হাজার ২শ’ টাকা মূল্যের তামার তার উদ্ধার করেছে। চুরির সাথে জড়িত দুইজনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ লাখ টাকার তামার তারসহ আটক ২

আপডেট টাইম : 06:35:27 pm, Thursday, 25 August 2022