Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে দুই সেনা সদস্য নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:55:34 pm, Sunday, 5 October 2025
  • 88 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সেনা সদস্য নিহত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা সেনা সদস্য মো. হাসিব।
পুলিশ ও স্থানীরা জানায়, দুপুরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকায় অস্থায়ি সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে অসাবধানবশত সেনা সদস্য ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসন এলাকায় অস্থায়ি সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
তবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন সংযোগ কর্মকর্তা মো: তরিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টির সাথে তাপবিদ্যুৎ কেন্দ্রের কোন বিষয় সম্পর্কীত নয় । এই সেনা ক্যাম্পটি রামপাল ও মোংলা উপজেলার আইন শৃংখলা নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করে থাকেন । সেহেতু আইএসপিআর এর মাধ্যমে এসংক্রান্ত বিষয়ে প্রেসরিলিজ দেয়া হবে। সেটি আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে দুই সেনা সদস্য নিহত

আপডেট টাইম : 06:55:34 pm, Sunday, 5 October 2025