নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের মুল ফটকে চোরাই তামার তারবহনকারী ট্রাকসহ চোরদের আটক করা হয়। মামলা দায়ের পূর্বক আটককৃতদের রামপাল থানায় হস্তান্তর করেছে আনসার সদস্যরা।
আটককৃতরা হলেন, ট্রাকের চালক রামপাল উপজেলার বর্ণি গ্রামের মিশারুল ইসলাম হাওলাদার (২৪),মানিকপুর গ্রামের ইমরান তরফদার (৪২), সুলতানিয়া গ্রামের সাইফুল শেখ (২৬) ও ট্রাকের হেলপার মোরেলগঞ্জের জিউধারা গ্রামের ফুল মিয়া। উদ্ধারকৃত ৪০ কেজি তামার তারের আনুমানিক মুল্য ৭২ হাজার টাকা।
আনসার ব্যাটালিয়ন খুলনা-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্যাসি করে চোরাইকরা তামার তার উদ্ধার করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোর আটক
-
Md.Liton - আপডেট টাইম : 04:46:16 pm, Saturday, 19 November 2022
- 162 বার
জনপ্রিয় সংবাদ












