Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার তৃতীয় চালান মোংলায়

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:30:28 pm, Wednesday, 21 September 2022
  • 155 বার

মোংলা প্রতিনিধি:
তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লার তৃতীয় চালান নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে বন্দরের হাড়বাড়ীয়ার ভিড়েছে কয়লা বহনকারী হংকং পতাকাবাহী বিদেশী জাহাজ এমভি সানিয়া। এর আগে মঙ্গলবার রাত ৮টায় কয়লার দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে আসে এমভি মাগদা-পি এবং ৫ আগস্ট কয়লার প্রথম চালান নিয়ে মোংলায় আসে এমভি আকিজ হেরিটেজ। এসব কয়লা আমদানি হয়েছে ইন্দোনেশিয়া থেকে। ১৯০ মিটার দৈর্ঘ্যের ও ৯.০১ মিটার গভীরতার বিদেশী জাহাজটি ইন্দোনেশিয়া হতে আমদানীকৃত। জাহাজটি ৩২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে সরাসরি মোংলা বন্দর এর পশুর চ্যানেলের হারবারিয়া ১৩ তে আগমন করে।

বিদেশি জাহাজ এমভি সানিয়ার স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ম্যানেজার খন্দকার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজ এমভি সানিয়া থেকে লাইটারে দুপুর ১২টা থেকে কয়লা খালাস শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ভেড়া এমভি মাগদা-পি জাহাজটি থেকে রাতেই কয়লা খালাস হয়েছে এবং লাইটারে পরিবহন শুরু হয়েছে।

খালাস হওয়ার পর পরই লাইটার (কার্গোতে) করে এই কয়লা রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌছে দেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার তৃতীয় চালান মোংলায়

আপডেট টাইম : 05:30:28 pm, Wednesday, 21 September 2022