Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ লাখ টাকার তার সহ আটক ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:15:33 am, Saturday, 9 July 2022
  • 276 বার

নিজস্ব প্রতি‌বেদক:রামপাল বিদ্যুৎ তাপ কেন্দ্রের চুরিহওয়া বৈদ্যুতিক তার সহ ২ জন চোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৯ জুলাই) সকালে বাগেরহাট রামপালের জিরো পয়েন্ট মোড় থেকে আসামি ইকবাল শেখ (৪৫) ও নূর আলম (২৬) কে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের পাঠানো তথ্যে জানা যায়, গত রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভূক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে প্রায় ২৯৫ কেজি কপার বৈদ্যুতিক কপার ক্যাবল কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া তারের অনুমান বাজার মূল্য পাঁচলক্ষ টাকা। এ সংক্রান্তে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ অধিনায়ক, র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় শনিবার( ৯ জুলাই ) সকাল ৮টার সময় র‌্যাব এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন জিরো পয়েন্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময়বাগেরহাটের মোল্লাহাট থানার বাসিন্দা ইকবার ও নূর আলমকে গ্রেপ্তার করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হেফাজতে থাকা চুরি হওয়া মালামাল ২৯৫ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবল ও চোরাইকাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ লাখ টাকার তার সহ আটক ২

আপডেট টাইম : 12:15:33 am, Saturday, 9 July 2022