Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:12:40 pm, Friday, 11 November 2022
  • 154 বার

আমার ডেক্স:মোংলা বন্দরের পশুর নদীতে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী একটি কার্গো জাহাজ দুর্ঘটনাকবলিত হয়েছে। বন্দরের হাড়বাড়ীয়ায় থাকা বিদেশি জাহাজ থেকে কয়লা বোঝাই করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে যাওয়ার পথে ডুবোচরে আটকে জাহাজটির ডেক ফেটে দুর্ঘটনাকবলিত হয়। সাথে সাথে জাহাজটি পশুর নদীর পূর্বপাড়ের চরে উঠিয়ে দেয় কার্গো মাস্টার।

দুর্ঘটনাকবলিত এম.ভি জুমায়রা-১ কার্গো জাহাজের মাস্টার ফারুক গাজী জানান, বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এম.ভি পিথাগোরাস থেকে সাড়ে ৮শ মেট্রিক টন কয়লা বোঝাই করে শুক্রবার সকাল ৭টার দিকে কার্গোটি ছেড়ে আসে। এরপর কার্গোটি জোয়ারের অপেক্ষায় ৫ নম্বর এ্যাংকোরেজ এলাকায় অবস্থান নিয়ে থাকে। পরে জোয়ার হওয়ার পর সকাল ১০টার দিকে কার্গোটি রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে কার্গোটির সুকান ফেল করলে ডুবোচরে আটকে জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। এ সময় জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেন কার্গো মাস্টার ফারুক। যার কারণে নদীতে ডোবা থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। এখন জাহাজটি চরে ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ক্রেন এনে দুর্ঘটনাকবলিত কার্গোর কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত জাহাজটি চরে উঠিয়ে দিতে পারায় এর ১২ জন কর্মকর্তা-কর্মচারীসহ কার্গোটি নিরাপদে রয়েছে। ডেক ফেটে গেলেও জাহাজের অভ্যন্তরে পানি প্রবেশ করতে পারেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজ

আপডেট টাইম : 05:12:40 pm, Friday, 11 November 2022