Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রাশিয়া নিষেধাজ্ঞার জাহাজের নাম ও রং পরিবর্তন করে পাঠিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:22:11 pm, Monday, 23 January 2023
  • 99 বার

আমার ডেক্স:মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জাহাজের নাম ও রং পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম পাঠানোর কাজটি রাশিয়া জেনেশুনেই করেছে বলে মনে করে সরকার। রোববার এ বিষয়টি স্পষ্ট করেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘রাশিয়া জেনেশুনে নাম পরিবর্তন করে একটি জাহাজে মালপত্র পাঠিয়েছে। আমরা এটা আশা করিনি।’মন্ত্রী বলেন, ‘রাশিয়ার শত শত জাহাজ আছে। এর মধ্যে ৬৯টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আছে। এগুলো ছাড়া যে কোনো মালামাল পাঠাতে পারত।’
এ বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘উরসা মেজর’ নামের জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে গত বছরের ১৪ নভেম্বর রাশিয়া থেকে মোংলা বন্দরের দিকে যাত্রা শুরু করে। ‘স্পার্টা’-৩ নামের একটি রুশ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। জাহাজটি নাম ও রং পরিবর্তন করে ‘উরসা মেজর’ নামে চলছে—এমন তথ্য ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ সরকারের নজরে আনে। এরপর জাহাজটিকে দেশের সমুদ্রসীমায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায় সরকার।

রুশ কর্তৃপক্ষ জাহাজটি ভারতে নিয়ে পণ্য খালাস করে সড়ক পথে পাঠানোর পরিকল্পনার কথা বাংলাদেশ সরকারকে জানায়। পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে মালামাল খালাসের জন্য ১৪ দিন অপেক্ষার পর জাহাজটি জানুয়ারির শেষ সপ্তাহে ফিরে গেছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রাশিয়া নিষেধাজ্ঞার জাহাজের নাম ও রং পরিবর্তন করে পাঠিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : 07:22:11 pm, Monday, 23 January 2023