Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রুপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য এসেছে মোংলা বন্দরে

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:24:54 pm, Tuesday, 7 March 2023
  • 105 বার

মোংলা প্রতিনিধি:বাংলাদেশ পতাকাবাহী অপরাজিতা জাহাজে করে রুপপুরে নির্মানাধীণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ১২০০ মেট্রিকটন মেশিনারি পণ্য এসেছে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে তবে এবারও রাশিয়া থেকে আসা এই মেশিনারি পণ্য ভারতের হলদিয়া বন্দর হয়ে ট্রানজিট হয়ে এসেছে। সংশ্লিষ্টদের দাবি হলদিয়া বন্দরে জাহাজের জ্বালানি তেল সংগ্রহ করতে ওই জাহাজটি সেখানে ট্রানজিট হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, রাশিয়া থেকে আসা ৫২৫ প্যাকেজের এক হাজার ২০০ মেট্রিকটন মেশিনারি পন্য আসে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাশিয়া থেকে এই পণ্য জাহাজে লোড হয়। পরে জ্বালানি তেল সংগ্রহ করতে জাহাজটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে আসে। মোংলা বন্দরে আসা এই পণ্য এখন খালাস চলছে। দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়ক পথে ঈশ্বরদিতে নির্মানাধীণ রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

২৩ ফেব্রুয়ারি বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে বাংলাদেশ পতাকাবাহী অপরাজিতা জাহাজে ৯৮৯ প্যাকেজের এক হাজার ৬৯০ মেট্রিকটন এবং তার আগে গত ১৬ ফেব্রুয়ারি এক হাজার ৪৮ মেট্রিকটন পণ্য নিয়ে মোংলায় নোঙ্গর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। সেই জাহাজের পণ্য ইতোমধ্যে খালাস শেষে রুপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য এসেছে মোংলা বন্দরে

আপডেট টাইম : 07:24:54 pm, Tuesday, 7 March 2023