Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রেলের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট, সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:14:53 am, Wednesday, 13 April 2022
  • 298 বার

নিউজ ডেক্স: সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব-নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। ফলে বুধবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে সারাদেশের কোথাও ট্রেন চলছে না। কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ওভারটাইমের ৭৫ শতাংশ টাকা অবসরের পর দেওয়া ছাড়াও পুর‌নো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দা‌বি‌ আদায়ে চালকরা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছেন। ফলে সকাল ৬টা থেকে কমলাপুর থেকে ট্রেনে ছেড়ে যাচ্ছে না। এছাড়া সারাদেশেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধান হলে ট্রেন চলাচল শুরু হবে।

ট্রেন চালকদের দাবি, নির্দিষ্ট আট ঘণ্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা (মাইলেজ) দেওয়া হয়, সেটা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে সেটা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। রানিং স্টাফ বলতে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) বুঝানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রেলের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট, সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

আপডেট টাইম : 11:14:53 am, Wednesday, 13 April 2022