Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে মোংলা বন্দর

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:24:02 am, Thursday, 12 May 2022
  • 135 বার
মোংলা প্রতিনিধি: মোংলা- খুলনা রেলপথ প্রকল্পের অগ্রগতি প্রায় ৯৩ শতাংশ। ১ হাজার ৭২১ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকার এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। মোংলা থেকে খুলনা পর্যন্ত পথটি ৬৪ দশমিক ৭৫০ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেললাইনে সংযুক্ত হবে। এর মাধ্যমে মোংলা সমুদ্রবন্দরকে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে। রেলযোগে আঞ্চলিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা আরো বাড়বে। রেললাইনে সংযুক্ত হলে মোংলা সমুদ্রবন্দরে বাড়বে আমদানি-রপ্তানি কার্যক্রম। পাশাপাশি মোংলা থেকে তেলবাহী ওয়াগন সারাদেশে চলাচলের ব্যবস্থা করা যাবে। মোংলা বন্দর পর্যন্ত নিরাপদ ও আরামদায়ক রেলওয়ে পরিবহন সুবিধা দেওয়ার মাধ্যমে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা।
মোংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, বর্তমানে রেলপথটির নির্মাণ অগ্রগতি প্রায় ৯৩ শতাংশ। রেলপথ প্রকল্পের সময় আছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। আশাকরি এই সময়েই প্রকল্পের কাজ শেষ করতে পারবো। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুযায়ী বেঁধে দেওয়া সময়ে কাজ সম্পন্ন করার জন্য দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। মোংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথটি ৬৪ দশমিক ৭৫০ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেললাইনে যুক্ত হবে। রেলপথে সিগন্যালিং কাজের ব্যয় সিডি ভ্যাট বাদে ১৭ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকা ও সিডি ভ্যাটসহ ২২ কোটি ৭ লাখ ৬ হাজার টাকা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ডিসেম্বরে মোংলা- খুলনা রেলপথ প্রকল্প চালু হলে মোংলা বন্দরের আমদানি রপ্তানি কয়েক গুণ বাড়বে। কন্টেইনারে পণ্য আনা নেয়া অধিকতর সহজ হবে পাশাপাশি পরিবহন খরচ ও কমবে। আমদানি-রপ্তানীকারকদের বহুবিধ সুবিধা সৃষ্টি হবে পাশাপাশি বন্দরের রাজস্ব আয় কয়েক গুন বৃদ্ধি পাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে মোংলা বন্দর

আপডেট টাইম : 11:24:02 am, Thursday, 12 May 2022