উপজেলা সদর রায়েন্দা বাজারের ব্যবসায়ী মো. সরোয়ার হোসেন বলেন, দুপুর পৌনে ১২টার সময় ০১৬১০৪৬৯৮১০ নম্বর থেকে আমার ফোনে একটি কল আসে। ফোন রিসিভ করার পর আমি ইউএনও বলছি। আপনার গুদাম চেক করা হবে। মোবাইল কোর্টের মাধ্যমে আপনাকে মোটা অংকের জরিমানা করা হবে। আপনি কি চান আপনার গুদামে অভিযান করা হোক? অভিযান না করাতে চাইলে ০১৯৬৯৩৩৬৪৪৬ নম্বরসহ দুটি নম্বরে ৫০ হাজার করে এক লাখ টাকা বিকাশ করেন এখনই। এর পরই আমি ইউএনওর সরকারি নম্বর কথা বললে তিনি (ইউএনও) টাকা না দেওয়ার জন্য আমাকে সতর্ক করেন।
একইভাবে বিভিন্ন নম্বর থেকে তফালবাড়ী বাজারে মুদি ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুল সরদার, নান্নামিয়া হাওলাদার, আ. জলিল, এবং আমড়াগাছিয়া বাজারের ব্যবসায়ী জামাল জমাদ্দারের কাছেও ইউএনও পরিচয়ে দোকানে অভিযানের ভয় দেখানো হয়। তাদের প্রত্যেকের কাছে ২০ হাজার করে চাঁদা দাবি করে প্রতারক চক্রটি।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, ব্যবসায়ীরা আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। ইউএনও পরিচয়ে কেউ টাকাপয়সা চাইলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে বলা হয়েছে। তাছাড়া শরণখোলা ইউএনও নামে ফেসবুক আইডি থেকে সকল ব্যবসায়ীকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। প্রতারক চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।
Md.Liton 











