নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে রশরণখোলার লোকালয় থেকে চিত্রল হরিণ ও অজগর উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (১৭ জুলাই)বিকেলে উপজেলার সোনাতলা গ্রাম থেকে এই হরিণ ও অজগর উদ্ধার করা হয় । পরবর্তীতে সুন্দরবনের ভোলা এলাকার বনে অবমুক্ত করা অজগর ও হরিণটিকে। অজগর ও হরিণ উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার বলেন, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ছগীর ঘরামির বাড়ির পাশে হরিণটি দেখতে পায় গ্রামবাসী। এরপর ভিলেজ রেস্পন্স টিম (বিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে বন রক্ষীদের কাছে হস্তান্তর করেছি। এছাড়া, সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদরের বাড়িতে থেকে একটি অজগর উদ্ধার করে ভিটিআরটির সদস্যরা। পরে অজগরটিকেও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে উদ্ধারকরা চিত্রল হরিণটি ছোটাছুটির সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সেটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটিকেও অবমুক্ত করেছি আমরা। অবমুক্ত করা অজগরটি ৯ফুট লম্বা এবং ওজন ১২ কেজি ।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
শরনখোলা থেকে হরিণ ও অজগর উদ্ধার
-
Md.Liton - আপডেট টাইম : 06:14:23 pm, Monday, 18 July 2022
- 149 বার
জনপ্রিয় সংবাদ












