Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

শরীরে ভক্তের হাত, অপ্রস্তুত মালাইকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:31:06 pm, Wednesday, 20 December 2023
  • 145 বার

আমার ডেক্স:বয়স কীভাবে ধরে রাখতে হয় তা মালাইকা আরোরা ভালোভাবেই জানেন। তাই পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও তিনি মোহময়ী। সারা বিশ্বে মালাইকার ভক্ত রয়েছে। তার সঙ্গে ছবি তোলার সুযোগ একবার পেলে কেউই ছাড়তে চান না। কিন্তু ছবি তুলতে গিয়ে অনেক অনুরাগী বেসামাল কাণ্ড ঘটিয়ে ফেলেন। যাতে তারকারাও অপ্রস্তুত হয়ে যান।
সম্প্রতি রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা’র সেটে এমনই একটি ঘটনা ঘটে। শুটিংয়ে যাওয়ার আগে ক্যামেরাম্যানের সামনে লাল শাড়ি পরে পোজ দিচ্ছিলেন মালাইকা। আচমকা এক অনুরাগী ছবি তুলতে এগিয়ে আসেন। এমনিতে মালাইকা অনুরাগী ও ক্যামেরাম্যানদের ছবি তোলার আবদার হাসিমুখেই মেটান। এই অনুরাগী আবার বিশেষভাবে সক্ষম ছিলেন।

মালাইকা হাত বাড়িয়ে তাকে ছবি তোলার জন্য ডেকে নেন।কিন্তু ছবি তোলার উচ্ছ্বাসে যুবক হয়তো নিজের অজান্তেই নিজের একটি হাত মালাইকার কোমরের উপর রেখে দেন। অপ্রস্তুত হয়ে মালাইকা এক পা পিছিয়ে যান। কিন্তু যুবক ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। ধৈর্য ধরে তার সঙ্গে ছবি তোলেন মালাইকা। তারপর ইশারায় নিজের নিরাপত্তারক্ষীকে ডেকে নেন। নিরাপত্তারক্ষী এসেই সবার আগে যুবকের হাত সরিয়ে দেন।
ভিডিও দেখে নেটিজেনদের একাংশের মত, যুবক হয়তো সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না বলেই অজান্তে এই কাজ করে ফেলেছেন। বিষয়টিকে অন্যভাবে না দেখাই ভালো। আবার কারও কারও দাবি, মালাইকা বিষয়টি বুঝেছেন বলেই কোনও তীব্র প্রতিক্রিয়া দেননি। কয়েকজন নিরাপত্তারক্ষীকে নিয়ে রসিকতা করতেও ছাড়েননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

শরীরে ভক্তের হাত, অপ্রস্তুত মালাইকা

আপডেট টাইম : 05:31:06 pm, Wednesday, 20 December 2023