Dhaka , Wednesday, 4 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

শিবিরের বিরুদ্ধে আবিদের গুরুতর অভিযোগ, সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া ছিলো

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:54:23 pm, Tuesday, 9 September 2025
  • 78 বার

আমার ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপিপ্রার্থী আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রের সামনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, ‘রোকেয়া হল থেকে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে। চিফ রিটানিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে রোকেয়া হলে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি।

একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে ভোটকেন্দ্রর বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল- সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া আছে।

সুতরাং বর্তমানে নতুন বাংলাদেশে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত।’

তিনি আরও বলেন, ‘আমি দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করেছি। ম্যাডামদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, এটা কীভাবে হয়েছে তারা জানেন না। সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে। আপনাদের জায়গা থেকে প্রপার ইনভেস্টিগেশন করবেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

শিবিরের বিরুদ্ধে আবিদের গুরুতর অভিযোগ, সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া ছিলো

আপডেট টাইম : 03:54:23 pm, Tuesday, 9 September 2025