নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু অভিভাবকরা সচেতনতার অভাবে সামান্য টাকার জন্য সন্তানদের কঠিন কাজের সাথে যুক্ত করে দেয়। এর ফলে শিশুদের জীবন নষ্ট হয়ে যায়। লেখা পড়ার গুরুত্ব এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে পারলে শিশু শ্রম অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এবং ইনসিডিন বাংলাদেশের যৌথ আয়োজনে কৃষি ক্ষেত্রে শিশু শ্রম নিরসন শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, একটা শিশু যখন কোন কাজে অংশ নেয়, তখন তাকে অন্যান্য শ্রমিকের থেকে কম বেতন দেওয়া হয়। একটা শিশু দৈনিক কাজ করলে, ৫০ থেকে ৩০০ টাকা পায়। এই টাকায় তার বা তার পরিবারের তেমন কোন উপকার হয় না। এর পরেও শিশুরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। অতিদ্রæত এই শিশুশ্রম নিরসন করা প্রয়োজন।
বাগেরহাট শহরের উদয়ন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা শিশু কর্মকর্তা শেখ আছাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, শহর সমাজসেবা কর্মকর্তা এসএম নাজমুস সাকিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজগর আলী, বাগেরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. শরিফা খানম, উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহান, ইনসিডিন বাংলাদেশের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রাফিউল আলী রানা প্রমুখ। মতবিনিময় সভায়, আইনজীবী, গনমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
শিশু শ্রম নিরসনে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি জরুরী
-
Md.Liton - আপডেট টাইম : 05:38:54 pm, Monday, 13 February 2023
- 167 বার
জনপ্রিয় সংবাদ










