Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

শুরু হলো সংসদের সপ্তদশ অধিবেশন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:16:03 pm, Monday, 28 March 2022
  • 162 বার

নিজস্ব প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবারের অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন— শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, জুয়েল আরেং, কাজী ফিরোজ রশীদ ও  শিরীন আহমেদ।স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন। সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ, সাবেক সংসদ সদস্য মো. আকুল হাসেম, কাজী রোজী, সৈয়দ মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গার স্ত্রী রাকিবা নাসরিন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা মো. শরীফ উদ্দিনে মণ্ডল, সাবেক প্রধান হুইপ আসম ফিরোজের বড় ভাই এএফএম ফজলে রাব্বি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের চাচা মো. গোলাম কবির তালুকদার, সংসদ সদস্য আদিবা আনজুম মিতার পিতা আব্দুস সালেহ সালাম, কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুরকার বাপ্পী লাহিড়ী, সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।সম্প্রতি শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী নৌযানের ধাক্কায় লঞ্চ ডুবে যাওযার ঘটনায় হতাহত, চীনের গুয়াংজি অঞ্চলে বিমান দুর্ঘটনায় হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব উত্থাপনের পর এক মিনিট নীরবতা পালন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। অধিবেশনের প্রথম দিনেই চাকরির শর্তাবলি সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উঠছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংসদে পাস ও পেশের জন্য সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাসের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। গত ২৭ জানুয়ারি শেষ হয় সংসদে ষোড়শ অধিবেশন। সংসদের দুটি অধিবেশনের মাঝে ৬০ দিনের বেশি বিরতি রাখার নিয়ম নেই। এ সাংবিধানিক বাধ্যবাধকতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ এই অধিবেশন আহ্বান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

শুরু হলো সংসদের সপ্তদশ অধিবেশন

আপডেট টাইম : 06:16:03 pm, Monday, 28 March 2022