Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
খুলনার গণসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা

শ্রমিকরা কষ্ট করে দেশে টাকা পাঠায়,লুটেরারা দেশের টাকা বিদেশে পাঠায়- নিতাই রায় চৌধুরী

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:23:26 pm, Tuesday, 31 January 2023
  • 167 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:
১০ দফা দাবীতে আগামী ৪ ফেব্রæয়ারী বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বাগেরহাট জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার সব সাংগঠনিক ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী। প্রস্তুুুতি সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাফিজুর রহমান হাফিজ, হাদিউজ্জামান হীরু, মমিনুর ইসলাম টুলু বিশ্বাস,ফকিরহাট থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক শফিকুর করিম কারিম,যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা,স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের আহবায়ক আছাফুদ্দৌলা জুয়েল,জাসাস সভাপতি মো: কামরুজ্জামান, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার,শ্রমিক দলের সভাপতি আতিয়ার সরদার, জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, সাবেক যুবদলের সাধারন সম্পাদক আয়ুউব আলী মোল্লা বাবু, পৌর যুবদলের আহবায়ক জসিম সরদার, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এলাহি মল্লিক আলম, হেদায়াতুল ইসলাম, মহিলা নেত্রী তাসলিমা বেগম, বিএনপি নেতা এ্যাড. সাজ্জাত হোসাইন, কৃষকদলের থানা সদস্য সচিব রফিকুল ইসলাম,যুবদলের সদর থানা সদস্য সচিব মহিদুল ইসলাম, ছাত্রদলের সদর থানা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল কবির রাহুল,সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব প্রমুখ।
শ্রমিকরা কষ্ট করে দেশে টাকা পাঠায়,লুটেরারা দেশের টাকা বিদেশে পাঠায়- নিতাই রায় চৌধুরী
জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে লুটপাটের মহোৎসব চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর লুটেরারা দূর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়। রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নানা উন্নয়ন প্রকল্পে দূর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। বিনা ভোটের দূর্নীতিবাজ এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির নেতৃত্বে জনগনই এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, বিএনপি গনতন্ত্র ও আন্দোলনমুখি দল। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। সেই লক্ষে সারা বাংলাদেশে বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারী ১০ দফা দাবিতে খুলনাসহ সারা বাংলাদেশের প্রতিটি বিভাগে মহা সমাবেশ হবে। এই সমাবেশ বাঞ্চাল করতে ক্ষমতাসীনরা নানাভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করবে। সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণের আহবান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
অন্যদিকে একই দিনে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে পুরাতন মোড়স্থ বিএনপির কার্যালয়ে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খুলনার গণসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা

শ্রমিকরা কষ্ট করে দেশে টাকা পাঠায়,লুটেরারা দেশের টাকা বিদেশে পাঠায়- নিতাই রায় চৌধুরী

আপডেট টাইম : 06:23:26 pm, Tuesday, 31 January 2023