Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ষাটগম্বুজের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বে মুগ্ধ ‘গঙ্গা বিলাস’র যাত্রীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:27:29 pm, Sunday, 5 February 2023
  • 200 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:ভারতীয় প্রমোদতরী “গঙ্গা বিলাসে” বাংলাদেশে আসা সুইডিশ, জার্মান ও ইন্ডিয়ার পর্যটকরা বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন। শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা থেকে সড়ক পথে পর্যটকরা ষাটগম্বুজ মসজিদে আসেন। এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান।

এর আগে দুপুরে বিদেশী পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গা বিলাস মোংলা বন্দরে পৌছায়। সেখানে মোংলা বন্দরের পক্ষ থেকে অতিথিদের অভ্যার্থনা জানানো হয়। মোংলা বন্দরের আথিয়েতা, আনুষ্ঠানিকতা ও দুপুরের খাবার শেষে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা করেন।

বিকেলে ষাটগম্বুজ পৌঁছানোর পরে ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন অতিথিদের বাগেরহাট যাদুঘর ও ষাটগমুব্জ মসজিদ ঘুরিয়ে দেখান। অতিথিদের কাছে ইংরেজি ভাষায় ষাটগম্বুজের ইতিহাস ও বাগেরহাট সম্পর্কে বর্ণনা করেন। অতিথিরাও মুসলিম স্থাপত্যের এই প্রাচীন নিদর্শন সম্পর্কে খোঁজ খবর নেন। মসজিদের স্বতন্ত্র স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব জেনে বিষ্ময় প্রকাশ করেন পর্যটকরা।

এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, ষাটগম্বুজ ঘুরে সুইডিশ, জার্মান ও ইন্ডিয়ার পর্যটকরা খুব আনন্দ প্রকাশ করেছেন। পর্যটকদের এই ভ্রমনটি পৃথিবীর সবচেয়ে লং ট্যুর রিভার ক্রুজ । এটি ৩২০০ কিলোমিটার নদীপথ পাড়ি দেবে। বাংলাদেশ-ভারতের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্রে যাবে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ভ্রমন শেষে ১৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামের চিলমারী হয়ে ভারতের আসামে ঢুকবে।

প্রমোদতরীটি গত ১৩ জানুয়ারি ভারতের বেনারস রাজ্য থেকে ছেড়ে আসে। জাহাজটি ৫১ দিনের সফরে বের হয়েছে। এই প্রমোদতরীতে সুইডেনের ২৮, জার্মানের ১ এবং ইন্ডিয়ার একজন পর্যটক রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ষাটগম্বুজের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বে মুগ্ধ ‘গঙ্গা বিলাস’র যাত্রীরা

আপডেট টাইম : 06:27:29 pm, Sunday, 5 February 2023