Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ষাটগম্বুজ মসজিদের ইমাম হেলাল উদ্দিন মাতুব্বরের ইন্তেকাল

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:43:51 am, Friday, 16 February 2024
  • 173 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর (৫৫) আর নেই। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর ১৯৯৪ সাল থেকে প্রত্নত্তত্ব অধিদপ্তরের অধীনে ষাটগম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুমের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়। তিনি ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে বাড়ি করে বসবাস করে আসছেন।

মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মোঃ জায়েদ বলেন, রাত ৯টায় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হবে।

তিনি আরও বলেন, দুপুরের আগমুহুর্তে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও মিষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ষাটগম্বুজ মসজিদের ইমাম হেলাল উদ্দিন মাতুব্বরের ইন্তেকাল

আপডেট টাইম : 01:43:51 am, Friday, 16 February 2024