Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সংবাদ সম্মেলন: বাগেরহাটে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:21:19 am, Thursday, 7 July 2022
  • 110 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আনিছ মোল্লার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আঃ কুদ্দুস এই সংবাদ সম্মেলন করেন। এসময়,ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ খোকন,সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,কোষাধ্যক্ষ আঃ বারেক মৃধা,সাংগঠনিক সম্পাদক কালিদাসসহ অন্যন্যে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আঃ কুদ্দুস বলেন,নুরুজ্জামান চৌধুরী সভাপতি থাকাকালীন জেলা পরিষদ থেকে ইউনিয়নের অফিস মেরামতের জন্য জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু ৪০ হাজার টাকা দেয়। সভাপতি নুরুজ্জামান চৌধুরী ও আনিছ মোল্লা এই টাকা আমাদের পাঁচ জনকে সমান ভাগে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়,আমিসহ কমিটির অন্য কেউ তাদের প্রস্তাবে রাজি হয় না। এর আগে উন্নত চিকিৎসার জন্য নুরুজ্জামান চৌধুরী ২৮ হাজার এবং আনিছ মোল্লা ১৭ হাজার ৫‘শ টাকা ইউনিয়নের ফান্ড থেকে ধার নেয়। কিন্তু বারবার ধার পরিশোধ করে দেওয়ার কথা বলা হলেও তারা ধার পরিশোধ করে না। এই বিষয় নিয়ে আমাদের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জেরে নুরুজ্জামান চৌধুরী ও আনিছ মোল্লা বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ খোকন,সাধারণ সম্পাদক শেখ আঃ কুদ্দুস,কোষাধ্যক্ষ আঃ বারেক মৃধা ও সাংগঠনিক সম্পাদক কালিদাস সোমের বিরুদ্ধে ১ লক্ষ ৮২ হাজার টাকা আত্মসাতের একটি মিথ্যা অভিযোগ করেন। তারা বিভিন্ন দপ্তরে এই কাল্পনিক অভিযোগ দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্য করছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং নুরুজ্জামান ও আনিছ মোল্লার সমিতি থেকে ধার নেওয়া টাকা সমিতির ফান্ডে ফেরত দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী বলেন,আমি দুই বছর ধরে অসুস্থ্য। সমিতি থেকে আমাকে মাত্র ৮ হাজার টাকা সহায়তা করা হয়েছে। কিন্তু আমার নামে তারা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে আত্মসাত করেছে। তারা ইউনিয়নের ফান্ডের অন্যান্য টাকাও আত্মসাত করেছে বলে অভিযোগ করেন নুরুজ্জামান চৌধুরী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সংবাদ সম্মেলন: বাগেরহাটে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের

আপডেট টাইম : 12:21:19 am, Thursday, 7 July 2022