Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:50:40 pm, Wednesday, 30 July 2025
  • 61 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে নির্বাচন কমিশনের প্রস্তাবে চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বাগেরহাট শহরে। বুধবার (৩০ জুলাই) রাত ১০ টায় বাগেরহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে পুরাতন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকাত আলী, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আসাবউদ্দৌলা জুয়েল সহ নেতৃবৃন্দ।

সমাবেশের নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে চারটি আসন করার দাবি জানান। তারা বলেন নির্বাচন কমিশন চারটি আসন পুন:বহাল না করলে বাগেরহাট কে সকল জেলা থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেন।

সমাবেশ থেকে জানানো হয় বৃহস্পতিবার সকাল ১১ টায় সর্বদলীয় সভা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটির প্রস্তাবে, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এবং বাগেরহাট-৩ (মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা) করা হয়েছে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

আপডেট টাইম : 06:50:40 pm, Wednesday, 30 July 2025