Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:05:22 pm, Saturday, 10 December 2022
  • 142 বার

আমার ডেক্স:জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির দলীয় সাত সংসদ সদস্য। আজ দুপুরে রাজধানীর গোলাপবাগের সমাবেশে বিএনপির এমপিদের পক্ষ থেকে এ পদত্যাগের ঘোষণা দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।বিএনপির সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, আজকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজ থেকে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা নেই।তিনি বলেন, আজ অফিস বন্ধ। তাই কাল আমরা সরাসরি সেখানে পদত্যাগপত্র জমা দেবো। সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলাম৷ কিন্তু বারবার আমাদের মাইক বন্ধ করে দিয়েছিল। এই সংসদে থাকা আর না থাকা সমান।

সমাবেশ থেকে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের বিএনপির এমপি হারুন অর রশিদ দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে দেশের বাইরে গেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির ৭ জন এমপি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম নির্ধারিত সময়ে শপথ না নিলে বগুড়া–৬ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে সে আসনে জয়ী হন বিএনপির প্রার্থী জিএম সিরাজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

আপডেট টাইম : 06:05:22 pm, Saturday, 10 December 2022