Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সমুদ্রে মাছ শিকারের অভিযোগে ৬ জেলের জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:35:38 pm, Tuesday, 14 June 2022
  • 113 বার

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ছয় জেলেকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মোংলা প্রতিনিধি:সমুদ্রে চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, কিন্ত সেই নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ছয় জেলেকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে মোংলা বন্দরের ফেরীঘাট এলাকায় তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।দন্ডপ্রাপ্তরা হলেন, মোঃ কামাল হোসেন (৪০), মোঃ ফরিদ হাওলাদার (২৮), জুয়েল হাওলাদার (২৫), ইয়ারুল (২৪), মোঃ সোহেল বাওয়ালী (৩০) ও তরিক হাওলাদার (২০)। তাদের বাড়ী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায়। এর আগে সোমবার (১৩ জুন) দুপুরে নৌবাহিনীর হাতে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধু চর এলাকা হতে এসব জেলে আটক হন। এসময় সামুদ্রিক মাছসহ একটি ট্রলারও জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ জুন) জব্দকৃত মাছ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এবং জব্দকৃত ট্রলারটি কোস্টগার্ড পশ্চিম জোনে (মোংলা সদর দপ্তর) হেফাজতে দেওয়া হয়েছে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকারে পাঠানোর অভিযোগে ট্রলার মালিক বাগেরহাটের কচুয়া উপজেলার মোঃ বেলায়েত হোসেনকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় বলেও জানান ইউএনও কমলেশ মজুমদার।
উল্লেখ্য ১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত তিন মাস নদী ও সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সমুদ্রে মাছ শিকারের অভিযোগে ৬ জেলের জরিমানা

আপডেট টাইম : 11:35:38 pm, Tuesday, 14 June 2022