Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সম্পাদকদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মতবিনিময়

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:51:58 pm, Friday, 20 October 2023
  • 122 বার

আমার ডেক্স:দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কূটনৈতিক সূত্র জানায়, মুক্ত ও স্বাধীন মিডিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ছিল বৃহস্পতিবার সন্ধ্যার এই আয়োজন। সেখানে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্যরাও যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে মার্কিন দূতাবাস সেই অনুষ্ঠানের ২৯ সেকেন্ডের ফটো-স্টোরি রিলিজ করেছে। ‘গণমাধ্যমের স্বাধীনতা’ শব্দ দু’টিকে ট্যাগ করে প্রচারিত সেই বার্তার ক্যাপশনে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমেই একটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত থাকে। সাংবাদিকতা নিছক কোনো পেশা নয়; এটি নির্বাচিত নেতাদের জবাবদিহিতার আওতায় রাখা তথা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার প্রতি সমর্থন প্রদর্শনে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য এবং বাংলাদেশের শীর্ষ স্থানীয় নিউজ আউটলেটের সিনিয়র সম্পাদকদের স্বাগত জানাতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। কূটনৈতিক সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং মার্কিন ভিসা নীতি নিয়ে সেখানে কথা হয়েছে। প্রাণবন্ত সেই আয়োজনে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সম্পাদকদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মতবিনিময়

আপডেট টাইম : 05:51:58 pm, Friday, 20 October 2023