Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সশরীরে ক্লাস শুরু না করায় অনলাইনে ক্লাস করা বর্জন করলেন জাবির শিক্ষার্থীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:56:18 pm, Wednesday, 17 January 2024
  • 197 বার

আমার ডেক্স:আবাসিক হলে আসন বরাদ্দ না দেওয়ায় এবং সশরীর ক্লাস শুরু করতে প্রশাসনের গড়িমসি করার প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস করা বর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২২টি বিভাগের শিক্ষার্থীরা। ক্লাস বর্জনকারী সবাই ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে ক্লাস বর্জনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন শিক্ষার্থীরা। ওই ফেসবুক গ্রুপটি ৫২ ব্যাচের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ হিসেবে পরিচিত বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।

ক্লাস বর্জনকারী বিভাগগুলো হলো সরকার ও রাজনীতি বিভাগ, নৃবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, বাংলা, ইংরেজি, চারুকলা, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, প্রাণিবিদ্যা, ম্যানেজমেন্ট স্টাডিজ, আইন ও বিচার বিভাগ। এছাড়া, এ তালিকায় ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটও রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসন সংকটের কারণ দেখিয়ে ভর্তি পরীক্ষার প্রায় ৫ মাস পরে গত ৩০ নভেম্বর তাদের অনলাইনে শ্রেণি কার্যক্রম শুরু করা হয়। অথচ, একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও তারা হলে অবস্থান করে সশরীরে ক্লাস করতে পারছেন না।

এদিকে আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়টিতে পরবর্তী ব্যাচের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে আবাসিক হলে আসন বরাদ্দ না দেওয়ায় এবং সশরীর ক্লাস শুরু করতে প্রশাসনের গড়িমসি করায় অনলাইনে ক্লাস করা বর্জন করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এবিষয়ে জানতে চাইলে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নুসরাত মুনা বলেন, একটি ব্যাচকে অনলাইনে রেখে পরবর্তী ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার আয়োজন আমাদের ব্যাচের কোন শিক্ষার্থী মেনে নিতে পারছে না। প্রশাসন জানুয়ারির শেষ সপ্তাহে হলে উঠানোর কথা বললেও আশ্বস্ত হচ্ছেনা শিক্ষার্থীরা। ফলে এখন পর্যন্ত ২২ টি বিভাগের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস বর্জন করেছে। যতদিন সশরীরে ক্লাস শুরু হবেনা ততদিন অনলাইনে ক্লাস না করার কথা জানিয়েছেন এ শিক্ষার্থী।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস বর্জনের বিষয়টি শুনেছি। নতুন হলে জনবল নিয়োগের কাজ শেষ পর্যায়ে। আশা করছি, জরুরি ভিত্তিতে চলতি মাসে তাদেরকে আবাসিক হলে উঠাতে পারবো। এবং হলে উঠানো হলে তারা সশরীরে ক্লাস করতে পারবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সশরীরে ক্লাস শুরু না করায় অনলাইনে ক্লাস করা বর্জন করলেন জাবির শিক্ষার্থীরা

আপডেট টাইম : 06:56:18 pm, Wednesday, 17 January 2024