Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সাগরে মাছের সংকট, বিপাকে শুঁটকিপল্লির জেলেরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:03:06 am, Saturday, 21 December 2024
  • 128 বার

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি:সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকিপল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছের সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এই পরিস্থিতি হতে পারে।

দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিম ফরাজী বলেন, গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে জেলেরা ক্ষতির মুখে পড়েছেন। তিন-চার ঘণ্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায় না। এমন অবস্থা ট্রলারের তেল খরচের টাকাও উঠছে না। গত ২৫-৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকিপল্লির জেলেরা এমন সংকটে পড়েননি।

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের কারণে এ ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানান, শরণখোলার আর এক জেলে রফিজ ফকির।

সাগরের আরেক জেলে পিরোজপুর জেলার মঠবড়িয়ার মোতাহার ফরাজি বলেন, সাগরের যে অবস্থা, এতে এবার তাঁদের লোকসানে পড়তে হবে। মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে।

শেলারচরের জেলে মো. সোলায়মান বলেন, ‘৪০-৫০ বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু এবারের মতো মাছের সংকট দেখিনি।’

জেলেপল্লি দুবলারচরের সহকর্মকর্তা আসাদুজ্জামান (ফরেস্টার) জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান। মাছের সংকটে রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার জেলেরা সাগরে কোনো মাছ পাননি। ফলে জেলে ও মহাজনেরা বিপুল অঙ্কের আর্থিক সংকটে পরবেন বলে ধারণা করা যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাগরে মাছের সংকট, বিপাকে শুঁটকিপল্লির জেলেরা

আপডেট টাইম : 01:03:06 am, Saturday, 21 December 2024