Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:48:16 pm, Tuesday, 10 January 2023
  • 95 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বাগেরহাট জেলা আওয়ামা লীগের সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন স্থানে কুরআন খানি, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং শহিদ তাজউদ্দীন আহমদ ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও দোয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মরহুমের একমাত্র পুত্র প্রফেসর ড. মাহমুদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

অপরদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদে দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মোস্তাকিম বিল্লাহ। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জের উপজেলা জামে মসজিদ, মধ্য কচুবুনিয়া মসজিদ, বাগেরহাট শহরে আমলাপাড়া জামে মসজিদ, ফকিরহাটের বেতাগায় স্মরণ সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুরূপ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াকালে মরহুমের স্ত্রী জাহানাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহানারা বেগম এবং উপাচার্যের শ্বশুর সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিসুল হক চৌধুরী ও তার মরহুমা স্ত্রীর জন্যও দোয়া করা হয়।

উল্লেখ্য, ডা. মো. মোজাম্মেল হোসেন ২০২০ সালের এদিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৬ সালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শরণখোলা-মোড়েলগঞ্জ এলাকাসহ বাগেরহাটের বিভিন্ন রাস্তাঘাট-কালভার্ট, ব্রিজ, নলকূপ, মসজিদ-মন্দিরসহ অসংখ্য জনহিতকর কাজে তিনি অবদান রাখেন। তিনি চিকিৎসক হিসেবে দীর্ঘকাল জনসেবা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া

আপডেট টাইম : 05:48:16 pm, Tuesday, 10 January 2023