Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সিনেমায় আর অভিনয় করবেন না মাহি !

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:33:47 am, Friday, 29 December 2023
  • 240 বার

আমার ডেক্স:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন তিনি। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এ সময় মাহির সঙ্গে ছিলেন তার কর্মী-সমর্থকরা। এদিকে মাহি ভোটারদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন, দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এ সময় গোগ্রাম ইউনিয়নের এক নারী ভোটারের কাছে মাহি ভোট চাইতে গেলে ওই ভোটার মাহিকে উল্টো প্রশ্ন করে বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখবো না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি!

ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, আমার বাসা মন্ডমালা, এখানেই থাকবো, আমি তো আর সিনেমা করবো না, আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।

উল্লেখ্য, চিত্রনায়িকা মাহি গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ভোটে লড়ছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সিনেমায় আর অভিনয় করবেন না মাহি !

আপডেট টাইম : 02:33:47 am, Friday, 29 December 2023