Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনের অজগর লোকালয় থেকে উদ্ধার, বনে অবমুক্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:03:12 pm, Tuesday, 28 June 2022
  • 111 বার

খাদ্যের সন্ধ্যানে চলে আসা ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি:সুন্দরবন থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে খাদ্যের সন্ধ্যানে চলে আসা ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে ওই গ্রামের আউয়াল মাষ্টারের বাড়ির পাশের বিল থেকে অজগরটি উদ্ধার করে বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা। অজগরটি মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কয়েকজন লোক সোমবার রাতের বেলা কোচ নিয়ে বিলে মাছ শিকারে যান। এসময় তারা সাপটি দেখতে পান। সাপটি বিশাল হওয়ায় তারা ধরার সাহস পাননি। তবে তারা সাপটি নজরদারিতে রাখেন। পরে মোবাইল ফোনে স্থানীয়রা সুন্দরবন বিভাগকে অজগরটির অবস্থান জানালে বন সুরক্ষায় নিয়োজিত ভিটিআিরটি সদস্য নিবাস হালাদার, জাহাঙ্গীর হোসেন ও সিপিজি সদস্য মহিদুলকে নিয়ে বনরক্ষীরা অজগরটি রাতেই উদ্ধার করেন। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৫ কেজি। মঙ্গলবার সকাল ১০টার দিকে অজগরটি ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটি খাবারের সন্ধানে সুন্দরবন থেকে লোকালয়ে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও সুন্দরবনের পাশের বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকটি অজগর ও বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সাপ বা অন্যকোন বন্যপ্রানি দেখলে তাদেরকে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার জন্য গ্রামবাসীকে বলা হয়েছে বলেও জানান এই সুন্দরবন বিভাগের এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনের অজগর লোকালয় থেকে উদ্ধার, বনে অবমুক্ত

আপডেট টাইম : 10:03:12 pm, Tuesday, 28 June 2022