Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বৃষ্টিতে নিভেছে সুন্দরবনের আগুন

সুন্দরবনের আগুন, সতর্কতার জন্য চলছে অনুসন্ধান

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:03:48 pm, Tuesday, 7 May 2024
  • 234 বার

বাগেরহাট প্রতিনিধি:তিন দিন ধরে জ্বলতে থাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন বৃষ্টিতে সম্পূর্ণ নিভে গেছে। কোথাও আগুন ও ধোঁয়ার উপস্থিতি নেই। তবে অতিরিক্ত সতর্কতার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে বনের মধ্যে আগুন ও ধোঁয়া অনুসন্ধান করছে বনকর্মী ও স্থানীয়রা। অনুসন্ধান চলবে সন্ধ্যা পর্যন্ত।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিমসহ বন বিভাগের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে রয়েছেন। এখনো প্রস্তুত রয়েছে বন বিভাগের ফায়ার ইউনিট।

গত শনিবার বিকেলে খবর পেয়ে সুন্দরবনের আমরবুনিয়া এলাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমানবাহিনী ও স্থানীয় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যা থেকে দেড় ঘণ্টার বৃষ্টিতে বনের আগুন পুরোপুরি নিভেছে বলে দাবি বন বিভাগের কর্মকর্তাদের।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আছাদুজ্জামান বলেন, ‘বনের মধ্যে এখন কোনো আগুন নেই। তার পরও আমাদের লোকজন আগুন ও ধোঁয়া অনুসন্ধান করছে। যদি কোথাও আগুন বা ধোঁয়া পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে নেভানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বৃষ্টিতে নিভেছে সুন্দরবনের আগুন

সুন্দরবনের আগুন, সতর্কতার জন্য চলছে অনুসন্ধান

আপডেট টাইম : 06:03:48 pm, Tuesday, 7 May 2024