এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ঘের ব্যবসায়ীর বাড়ির পুকুর থেকে সুন্দরনের কর্তন নিষিদ্ধ ৭ পিচ সুন্দরী কাঠ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। গতকাল শনিবার বেলা ২টার দিকে গুলিশাখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা গুয়াতলা গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের বাড়ির পুকুর থেকে কাঠগুলো উদ্ধার করেন। বনবিভাগের সদস্যরা ওই বাড়িতে পৌছানো মাত্রই সোহাগ ফকির গরু খোঁজার কথা বলে গা ঢাকা দেন। কাঠ সম্পর্কে তার স্ত্রী পলি বেগম বলেন, জমিজমা সংক্রান্ত শত্রæতার কারনে পরিকল্পিতভাবে তাদের পুকুরে সুন্দরী কাঠ রেখে বনরক্ষীদেরকে খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা জানান, ৮-৯ মাস পূর্বে নিষিদ্ধ ওই সুন্দরী কাঠগুলো ওই বাড়ির পুকুরে ডুবিয়ে রাখা হয়েছে।
এ সম্পর্কে গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, গোগন সংবাদের ভিত্তিতে সোহাগ ফকিরের বাড়ির পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় পুকুরে ৭ পিচ সুন্দরী কাঠ পাওয়া যায়। কাঠগুলো কাটার কারনে বনবিভাগের পরিবেশগত অনেক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার
-
Md.Liton - আপডেট টাইম : 10:59:31 am, Sunday, 8 May 2022
- 144 বার
জনপ্রিয় সংবাদ












