Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার, দুই জেলে আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:20:27 pm, Tuesday, 28 February 2023
  • 149 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:মাছ শিকারের জন্য বন বিভাগ থেকে অনুমতি নিয়ে বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারকালে দুই জেলেকে আটক করেছে বনরক্ষিরা।সুন্দরবনের তুলাতলি খালে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আট বোতল রিপকট বিষ ও ২০ কেজি মাছ জব্দ করা হয়। পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনরক্ষীরা তাদের আটক করেন। এ সময় অনুমোদন নেয়া জেলে একই এলাকার শাহিন (৩৬) বনের মধ্যে পালিয়ে যায়।আটক জেলেরা হলেন, শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের সজিব হাওলাদার (২১) ও লুৎফর তালুকদার (৫২)।

বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শহিদুল ইসলাম বিকেলে জানান, আটককৃত জেলেরা বন বিভাগ থেকে পারমিট নিয়ে সুন্দরবনের তুলাতলা খালে বিষ দিয়ে মাছ ধরছিলো। ধানসাগর স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল নিয়মিত টহল দেয়ার সময় ওই দৃশ্য দেখে ফেলে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ব্যবহৃতসহ ৮ বোতল রিপকট কিটনাশক (বিষ), ২০ কেজি চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ, একটি বেসালি জাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আর আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা মাছ কেরোসিন দিয়ে এবং কীটনাশক ভেঙ্গে অফিস সংলগ্ন বনে মাটিচাপা দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার, দুই জেলে আটক

আপডেট টাইম : 06:20:27 pm, Tuesday, 28 February 2023