(বাসস): খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন আজ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় ইকো ট্যুরিজম ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ভিসি’র কার্যালয়ে খুবি ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা বাংলাদেশ ইকোট্যুরিজম অ্যান্ড কনজারভেশন এলায়েন্স (বিইসিএ)’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার পর তিনি একথা বলেন। ইকো ট্যুরিজমকে জোরদার করা ও সুন্দরবনে বিভিন্ন গবেষণার জন্য সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডি এর সহায়তায় বিইসিএ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। খুবি ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং চিফ অব পার্টি অব বিইসিএ, ক্রিস শিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ভিসি তার বক্তৃতায় বলেন, খুবি ও বিইসিএ’র মধ্যে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর হওয়ার পর একাডেমিক ক্ষেত্রে গবেষণার ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও এর ফলে সুন্দরবন ও অন্যান্য সংরক্ষিত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটন সক্ষমতা বৃদ্ধির জন্য, বনাঞ্চলে জীববৈচিত্র সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার উন্নয়ন এবং সুন্দরবনকে ঘিরে যারা জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাতে গবেষণা চালানো যাবে।
খুবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি ডিসিপ্লিন প্রফেসর ড. মো. ইফতেখার শামস, ইউএসএ মিলস পার্টনারশিপের ভাইস-প্রেসিডেন্ট ক্রিস অ্যাডামস ও কনজারভ্যাশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অব সালিমান ইন্টারন্যাশনাল লের পরিচালক ক্লোয়েই কিং অন্যান্যের মাঝে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় ইকো ট্যুরিজমের ওপর খুবি ভিসি’র গুরুত্বারোপ
-
Md.Liton - আপডেট টাইম : 09:43:57 pm, Wednesday, 6 April 2022
- 137 বার
জনপ্রিয় সংবাদ












