Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনের দুবলার চরে নৌ পুলিশ ফাড়ী স্থাপন করা হবে : এআইজি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:01:14 pm, Wednesday, 30 November 2022
  • 176 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বলেছেন, মৎস্য সম্পদ ও জেলেদের নিরপত্তায় সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চরে নৌ পুলিশ ফাড়ী স্থাপন করা হবে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আলোরকোলে শুটকী আহরণে নিয়োজিত জেলেদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. শফিকুল ইসলাম বলেন, সুন্দরবন ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে দুবলার চরের আলোরকোলে একটি নৌ পুলিশ ফারি স্থাপন করা হবে। এ সংক্রান্ত বেশ কাজ এগিয়েছে। আশাকরি আমরা খুব দ্রুত জায়গা নির্বাচন করে, কাজ কাজ শুরু করতে পারব।
অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম মতবিনিময় ছাড়াও সুন্দরবন পূর্ব বন বিভাগের হাড়বাড়িয়া ইকোটুরিজম কেন্দ্র, হিরন পয়েন্ট ইকোটুরিজম কেন্দ্র ও চাঁদপাই নৌ থানা পরিদর্শন করেন।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি এসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, মোঃ শফিকুল ইসলাম, নৌ পুলিশ খুলনা জোনের পুলিশ সুপার মোঃ শরিফুর রহমানসহ নৌ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দুবলার চরে শুটকি আহরনে নিয়োজিত সহস্রাধিক জেলে অংশগ্রহন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনের দুবলার চরে নৌ পুলিশ ফাড়ী স্থাপন করা হবে : এআইজি

আপডেট টাইম : 07:01:14 pm, Wednesday, 30 November 2022