Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

সুন্দরবনে উড়ছে আর্জেন্টিনার পতাকা, ক্ষুব্ধ বন কর্মকর্তা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:20:17 pm, Friday, 25 November 2022
  • 131 বার

সুন্দরবনের কেওড়া গাছে ওপর লাঠি দিয়ে ওড়ানো হয়েছে আর্জেন্টিনার পতাকা

মোংলা প্রতিনিধি:দেশের বিভাগ, জেলা, উপজেলা, শহর, নগর ও গ্রাম পেরিয়ে এখন সুন্দরবনেও ছড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। সুন্দরবনের কেওড়া বনে শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকা। আর মনের টানে আর্জেন্টিনার প্রেমে পতাকাটি উড়িয়েছেন ১৩ বছর বসয়ের জেলে বিপ্লব জোমাদ্দার ওরফে সিস্টেম বিপ্লব। তবে বিষয়টি জানার ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বন কর্মকর্তা।বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা বিপ্লব। বাবা নেই পাঁচ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ছোট বোনকে নিয়ে মায়ের সঙ্গে থাকে বিপ্লব। এক ভাইকে নদীতে মাছ ধরার সময় কুমিরে নিয়ে যায়। বাকি ভাইরা আলাদা থাকেন। নদীতে মাছ ধরে বোন আর মাকে নিয়ে জীবিকা চলে তার।

স্থানীয় বাসিন্দা ও মোবাইল মেকানিক মো. ফিরোজ হাওলাদার বলেন, ‘বিপ্লবের নিজের জাল-নৌকা নেই, অন্যের সঙ্গে ভাগে নদীতে মাছ ধরে। সেখান থেকে যে টাকা পায় তা দিয়ে কিছু জমিয়ে বিপ্লব আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। দড়ি ও লাঠি দিয়ে সেই পতাকা সুন্দরবনে উড়িয়েছে।’

চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, বড় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের নাগরিকরা আমাদের দেশ এবং এখানকার মানুষকে তো চিনেই না। তা নিয়ে এতো প্রেমিক ও আবেগপ্রবণ হওয়া ভালো না যে, সুন্দরবনে পতাকা উড়াতে হবে। তাকে আইনের আওতায় আনা উচিত, কারণ বন সংরক্ষিত, সেখানে কেউ যখন তখন ঢুকতে পারে না। কারণ বনবিভাগের অনুমতি লাগে।’সুন্দরবন পূর্ব বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, চুরি করে যে এ পতাকা টানিয়েছেন সে কাজটি ঠিক করেননি। আমরা এটি নামানোর ব্যবস্থা করছি। চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের সামনের খালের ওপারেই তিনদিন ধরে পতাকা উড়ছে।’

এতে বনবিভাগের দায়িত্বে গাফিলতি আছে কি-না এমন প্রশ্ন এড়িয়ে বন কর্মকর্তা শহিদুল বলেন, আমাদের জনবল কম। তাই বিষয়টি এখনই দ্রুত দেখছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরবনে উড়ছে আর্জেন্টিনার পতাকা, ক্ষুব্ধ বন কর্মকর্তা

আপডেট টাইম : 05:20:17 pm, Friday, 25 November 2022