স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজলে বিভিন্ন জায়গা থেকে জব্দ করা কুমির, তক্ষক ও পাখি বুধবার বিকেলে অবমুক্ত করা হয়েছে। এর আগে নভেম্বরে মাদারীপুর ও যশোরসহ বিভিন্ন এলাকা থেকে প্রাণীগুলোকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, মাদারীপুরের একটি মাছের খামার ও যশোরের জেএস গার্ডেন থেকে দুইটি কুমির উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
এছাড়াও তারা বিভিন্ন এলাকা থেকে একটি তক্ষক, একটি বক, ১১টি কালিম পাখি, একটি ভুবন চিল ও দুটি মাছ কুড়ালও উদ্ধার করা হয়। এগুলো বুধবার বিকেলে বনের অভ্যন্তরে এবং জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বনবিভাগের জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আশ্চর্য।
Md.Liton 











