Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে টানা তিন দিনের ছুটিতে পর্যটকের ভিড়

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:40:50 pm, Sunday, 25 December 2022
  • 180 বার

সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে গতকাল পর্যটকের দলসুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে গতকাল পর্যটকের দল।

মোংলা প্রতিনিধি:সাপ্তাহিক ও বড়দিনের ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনের করমজলে ভিড় করেছেন পর্যটকেরা। গত শুক্রবার থেকে এই ভিড় দেখা যায়। পর্যটকেরা ট্রলার ও লঞ্চযোগে বনের নানা জায়গায় ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।এদিকে গতকাল পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হয়। এর ওপর আবার ভিআইপিদের সামলাতে হচ্ছে তাদের। আজ রোববার বড়দিনে এই চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন করমজল পর্যটন স্পটের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

ঢাকা থেকে করমজলে আসা স্কুলশিক্ষিকা শাহিনুর আক্তার বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মাত্র তিন ঘণ্টায় আসা যায় বলে সপরিবারে আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি। আমাদের মতো অনেকেই এসেছেন এখানে।’

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘সাপ্তাহিক ও বড়দিনের টানা ছুটিতে করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। ছুটির প্রথম দিনে গত শুক্রবার প্রায় দুই হাজার পর্যটক বা দর্শনার্থীরা এসেছেন এখানে। এর সঙ্গে অনেক ভিআইপিও আসছেন। গতকাল প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তাঁর সন্তানদের নিয়ে এসেছিলেন। আজ (গতকাল) একজন সহকারী সচিব, দুজন যুগ্ম সচিব, একজন ডিআইজি আসেন। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হচ্ছে।’

আজ বড়দিনে পর্যটকদের চাপ আরও বাড়বে উল্লেখ করে আজাদ কবির বলেন, ছুটির এই তিন দিনে উল্লেখযোগ্য রাজস্বও আয় হবে।করমজল ছাড়া সুন্দরবন বিভাগের অন্যান্য পর্যটন স্পটেও পর্যটকদের ভিড় হচ্ছে বলেও জানান তিনি।

ট্যুর অপারেটরের মালিক সোহাগ মোল্লা, জাহিদ মোল্লা ও আলী আকবর বলেন, টানা তিন দিনের ছুটির প্রথম দিন শুক্রবার সকাল থেকে অন্তত ১০০ ট্রলার ও লঞ্চ সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছে। এসব নৌযানে প্রায় দুই হাজার পর্যটক ভ্রমণ করেছেন। মূলত সাপ্তাহিক ও বড়দিনের ছুটি উপলক্ষে বেশি সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে বলে জানান তাঁরা।

সুন্দরবন অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে বলেন, সুন্দরবনে করমজল ছাড়াও হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালী, কলাগাছি ও দোবেকি পর্যটন স্পটগুলোয় পর্যটকদের আনাগোনা বেড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে টানা তিন দিনের ছুটিতে পর্যটকের ভিড়

আপডেট টাইম : 06:40:50 pm, Sunday, 25 December 2022