Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে ফাঁদ ও ট্রলারসহ ৪ হরিণ শিকারি আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:25:00 am, Tuesday, 5 July 2022
  • 115 বার

শিকারের ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেছে বন বিভাগ।

স্টাফ রিপোর্টার:বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ থেকে চার হরিণ শিকারিকে আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে শরণখোলা রেঞ্জের বগী স্টেশনাধীন চরখালী টহল ফাঁড়ির পাজরাফুটা খালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময়ে তাদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেছে বন বিভাগ। আটক শিকারিরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আ. হক হাওলাদারের ছেলে হাবিবুর রহমান, হারুন খাঁর ছেলে হাসান খাঁ, আ. আজিজের ছেলে এমাদুল হক ও নাসির হাওলাদারের ছেলে খায়রুল হাওলাদার। এদের চার জনকে সোমবার (৪ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারের প্রেরণের নির্দেশ দেন।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞার মধ্যে গোপনে চোরা শিকারিরা রবিবার গভীর রাতে সুন্দরবনে প্রবেশ করে বনে নাইলনের রশির ফাঁদ পেতে রেখে ট্রলারে অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, বন থেকে উদ্ধার করা এক বস্তা নাইলনের রশির ফাঁদসহ বিভিন্ন সমঞ্জাম জব্দ করা হয়েছে। শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারের প্রেরণের নির্দেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে ফাঁদ ও ট্রলারসহ ৪ হরিণ শিকারি আটক

আপডেট টাইম : 12:25:00 am, Tuesday, 5 July 2022