Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে বাঘের আক্রমণে মাছ শিকারি আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:10:12 am, Saturday, 28 January 2023
  • 93 বার

মোরেলগঞ্জ,প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমণে অনুকুল গাইন (৪২) নামে এক মাছ শিকারি আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের পশ্চিম আমুরবুনিয়ার সুধীরের সিলা খালের মাথায় মাছ শিকার করতে গিয়ে তিনি বাঘের কবলে পড়েন। আহত অনুকুল আমুরবনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে।

আহত অনুকুলের চাচাতো ভাই নিধির গাইন বলেন, অনুকুল ও তাঁর প্রতিবেশী মাহবুব শেখ (৩৫) দুজন মিলে সকালে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিল। এ সময় সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমণ করে অনুকুলকে। তার সঙ্গে থাকা মাহবুবের চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন ব্যক্তি অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতি জানান, অনুকুলের কোমরের ডান পাশে বাঘের আক্রমণে দুটি গভীর ক্ষত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, বাঘের হামলায় আহত অনুকুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা তার খোঁজ নিচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে বাঘের আক্রমণে মাছ শিকারি আহত

আপডেট টাইম : 01:10:12 am, Saturday, 28 January 2023