নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে তিন জেলেকে আটক করেছেন বন বিভাগ। শুক্রবার (০৩ মার্চ) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ইসমাইলের ছিলা নামক খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ভেসাল জাল, এক প্যাকেট বিষ ও নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আসাদুল মল্লিক(২৮), মিরাজুল মল্লিক(৩২), নাঈম মুন্সি(৩৫)। এসময় জাকির মল্লিক নামে একজন পালিয়ে গেছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শরনখোলা স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে আটক
-
Md.Liton - আপডেট টাইম : 06:20:26 pm, Saturday, 4 March 2023
- 135 বার
জনপ্রিয় সংবাদ











