Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে হরিণ শিকারিদের ট্রলার ধাওয়া, মাংস ও চামড়া উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:08:50 pm, Monday, 28 March 2022
  • 170 বার
বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবন থেকে হরিণের মাংস ও চামড়াসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মীরা।
 সোমবার (২৮ মার্চ) সকালে শরণখোলা রেঞ্জের দুবলার নীলবাড়িয়া খাল থেকে স্মার্ট টিমের সদস্যরা এসব জব্দ 
করেন। এ সময় বন বিভাগের টিমের উপস্থিতি টের পেয়ে শিকারি দল পালিয়ে যায়। উদ্ধার হওয়া হরিণের মাংস
 মাটি চাপা দেওয়া হয়েছে। দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পূর্ব সুন্দরবনের 
শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর সদস্যরা সোমবার সকালে দুবলারচর এলাকার নীলবাড়ীয়া খালে 
টহলকালে একটি চলন্ত ট্রলার দেখতে পান। বনরক্ষীরা সেটিকে থামতে বললে তারা পালাতে থাকে। বনরক্ষীরা তাদের 
ধাওয়া করলে শিকারিরা ট্রলার রেখে বনের ভেতর পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লালি চালিয়ে একটি হরিণের চামড়া, 
আট কেজি হরিণের মাংস ও মাছ ধরার দুই শতাধিক বরশি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারটি জব্দ করা হয়। 
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দকৃত ট্রলার দুবলা ফরেষ্ট অফিসে রাখা হয়েছে এবং মাংস 
কেরোসিন দিয়ে বনে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাংলাদেশ বন বিভাগের 
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, আন্তর্জাতিক 
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) হরিণকে ‘ন্যূনতম বিপদগ্রস্থ’ বলে তালিকাভুক্ত করেছে। 
বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ অনুযায়ী এই বন্যপ্রাণীটি সংরক্ষিত। 
তাই এটি হত্যা, শিকার বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে হরিণ শিকারিদের ট্রলার ধাওয়া, মাংস ও চামড়া উদ্ধার

আপডেট টাইম : 09:08:50 pm, Monday, 28 March 2022