Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ শিকারী আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:13:55 pm, Tuesday, 1 July 2025
  • 97 বার

শরণখোলা প্রতিনিধি:পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্যের সুখপাড়া খালের পাশের বনাঞ্চলে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে বসার সময় মো. আরিফুল ইসলাম দুলাল (৩৫) নামের এক পেশাদার শিকারিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগের SMART পেট্রোল টিম-২। সোমবার (৩০ জুন) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কচিখালি অভয়ারণ্যে টহলের অভিযান চালিয়ে ওই শিকারিকে ফাঁদ বসানোর সময় হাতেনাতে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম দুলাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেক (মিলন) ছেলে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, আটককৃত আসামির কাছ থেকে শিকারের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শত শত হরিণ শিকারের মালা ফাঁদ, একটি করাত, একটি ধারালো ছুরি, প্রায় ২০০ গজ পলিথিন, ১০০ ফুট প্লাস্টিকের রশি, ১১টি খালি প্লাস্টিকের বস্তা এবং দুটি পাতিল। উদ্ধারকৃত এসব আলামত তাৎক্ষণিকভাবে কচিখালি অভয়ারণ্য কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। বন আইন ১৯২৭ (সংশোধিত) এর অধীনে ধৃত শিকারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

অভিযানে নেতৃত্ব দেন SMART পেট্রোল টিম-২ এর দলনেতা ফরেস্টার দিলিপ মজুমদার। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের টিম সর্বদা সচেষ্ট। অবৈধ অনুপ্রবেশ ও শিকার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ শিকারী আটক

আপডেট টাইম : 08:13:55 pm, Tuesday, 1 July 2025