Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

সুন্দরবন ঘুরে গেলেন সাত দেশের সামরিক কর্মকর্তারা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:09:08 pm, Tuesday, 28 February 2023
  • 104 বার

মোংলা প্রতিনিধি:সুন্দরবন পরিদর্শন করেছেন সাত দেশের সামরিক প্রতিনিধি দল। বার্ষিক কর্মসূচি হিসেবে এই পরিদর্শন বলে জানা গেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারা বিলাসবহুল প্রমোতরী নিয়ে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রবেশ করেন। করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এই তথ্য জানান।

তিনি বলেন, ‘বিলাসবহুল প্রমোতরী সানওয়ে ক্রুজে করে প্রতিনিধি দলটি সকাল ১০টায় করমজলে প্রবেশ করলে তাদের স্বাগত জানাই। এরপর তারা করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ নানা স্থপনা ও সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেন। সামরিক প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন- বিমান বাহিনীর এয়ার কমডোর রাফি’।

সামরিক প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমতি সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অমিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, অষ্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল মেসি চেরলি সিনক্লেয়ার, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ, তুরস্কের কর্নেল এরদাল সাহিন ও পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ। এসময় তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান বনকর্মকর্তা আজাদ কবির।

করমজল পরিদর্শন শেষে তারা সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রে যান। বিকেলেই তাদের ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরবন ঘুরে গেলেন সাত দেশের সামরিক কর্মকর্তারা

আপডেট টাইম : 07:09:08 pm, Tuesday, 28 February 2023