Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

সুন্দরবন দেখতে এসে বাড়ি ফেরা হলো না মিন্টুর

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:18:25 pm, Monday, 31 October 2022
  • 126 বার

মোংলা প্রতিনিধি:
সুন্দরবনের অপরুপ সৌন্দর্য দেখতে খুলনার সোনাডাঙ্গা থেকে রওনা হয় একদল পর্যটক। রবিবার (৩০ অক্টোবর) রাতে মোংলায় পৌঁছে সোমবার (৩১ অক্টোবর) সকালে ট্রলারযোগে বনের করমজল পর্যটন স্পটে যাচ্ছিলেন তারা । কিন্তু এর মধ্যে হঠাৎ মিন্টু কাজী (৪০) নামে এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। পর্যটন স্পটে পৌঁছানোর আগেই তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিন্টু কাজী খুলনার সোনাডাঙ্গার দেলোয়ার কাজীর ছেলে।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন বলেন, ‘হাসপাতালে আনার আগেই মিন্টুর মৃত্যু হয়েছে। প্রাথমিক নমুনা দেখে মনে হয়েছে স্ট্রোক জনিত কারণেই সে মারা যান ।

মৃত মিন্টুর দুলাভাই মোঃ মিলন বলেন, একসাথে সুন্দরবন দেখতে এসেছিলাম। সকালে যাওয়ার পথে তার শরীর প্রচন্ড ঘেমে অসুস্থ হয়ে পড়ে সে। দুবার বমিও করে। পরে সুন্দরবন না দেখেই মিন্টুকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর ডাঃ তাকে মৃত ঘোষণা করেন’। মিন্টুর চার বছরের এক মেয়ে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে মিন্টুর মৃত্যুর খবরে তার সাথে আসা বাকী ৩৪জন পর্যটকদের কান্নায় হাসপাতালে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, চিকিৎসকের বক্তব্য অনুযায়ী মিন্টু স্ট্রোক জনিত কারণে মৃতুবরণ করেন। এছাড়া পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লাশ তার স্ত্রী ও দুলাভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরবন দেখতে এসে বাড়ি ফেরা হলো না মিন্টুর

আপডেট টাইম : 06:18:25 pm, Monday, 31 October 2022