Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:11:12 pm, Wednesday, 15 March 2023
  • 158 বার

মোংলা প্রতিনিধি:সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত ও বিষমুক্ত করার আহ্বান জানিয়ে মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাপা নেতা কমলা সরকার, মার্টিন সরকার, চন্দ্রিকা মন্ডল, হাছিব সরদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ভিতরে এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী বিষে সয়লাব হয়ে গেছে। এছাড়া গবেষণায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। সুন্দরবনের বাপা’র জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজ ডুবি এবং জাহাজী বর্জ্য নিক্ষেপের ফলে নদী দখল ও দূষণ হচ্ছে। সুন্দরবন সংলগ্ন প্রবাহমান নদী-খালে বাঁধ দিয়ে নদী দখল করা হয়েছে।

বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সকলকে এই মুহুর্তে সুন্দরবন এলাকার নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি মোংলার চিলা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলে জানা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : 06:11:12 pm, Wednesday, 15 March 2023