বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে সুপারী পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা- মেয়েসহ ৩জন আহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর পৌরসভার হাড়িখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় হাড়িখালী এলাকার মোঃ বাবুল শেখের স্ত্রী শাহিনা বেগম (৩৮), মেয়ে সুমাইয়া আক্তার (১৫) ও পাশ^বর্তী জাবের আলী আহত হয়। এ ঘটনায় ভুক্তভোগী শাহিনা বেগমের স্বামী বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শুক্রবার দুপুরে আমার স্ত্রী ,কন্যা ও পাশ^বর্তী জাবের আলীকে সাথে নিয়ে নিজেদের বাগানে সুপারী পাড়তে যায়। কয়েকটি গাছে সুপারী পাড়ার পর হাড়িখালী এলাকার মোঃ তুহিন শেখ, শাহীন শেখ, মোসাঃ লামিয়া আক্তার লিমা, মোখলেসুর রহমান ও মোঃ রফিজার শেখ বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে আমাদের বাগানে প্রবেশ করে। তারা আমার স্ত্রী ও কন্যাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে আমার স্ত্রী শাহিনা বেগম প্রতিবাদ করলে আসামীরা আমার স্ত্রী চোখে ধুলা বালি ছুড়ে মারে। পূর্ব পরিকল্পনা মোতাবেক তারা আমার স্ত্রী ও কন্যাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও রামদা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় হামলাকারীদের হামলা থেকে বাচাতে জাবের আলী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারধর করে। এক পর্যায়ে আমার স্ত্রী ও মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রানে মেরে ফেলবো বলে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহদেদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সুপারী পাড়াকে কেন্দ্র করে হামলা, মা- মেয়েসহ আহত-৩
-
Md.Liton - আপডেট টাইম : 06:08:06 pm, Saturday, 5 November 2022
- 118 বার
জনপ্রিয় সংবাদ












