Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি: পরিবেশ প্রতিমন্ত্রী

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:26:38 pm, Saturday, 4 July 2026
  • 41 বার

বাগেরহাট প্রতিনিধি:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সুপেয় পানির সংকট দূর করার চেষ্টা করছি। সরকার আন্তরিকভাবে কাজ করছে। নিরাপদ পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করার মাধ্যমে উপকূলের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। শুক্রবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এডিপি’র উদ্যোগে ২১৫টি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপি’র সিনিয়র ম্যানেজার ফুলি বেগমের সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে নিরাপদ সুপেয় পানির সংকট প্রকট। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই সংকট দূর করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা নিরাপদ পানির প্রাপ্যতা। তাই সরকার নিরাপদ পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ডসহ বিভিন্ন ভাতা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

শেখ ফরিদুল বলেন, ‘আপনাদের সব সমস্যার সমাধান হয়তো একসঙ্গে করা সম্ভব হবে না। তবে আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাব।’

অনুষ্ঠানে বিএনপি নেতা তরফদার এনামুল হক প্রিন্স বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন এবং উপকারভোগীদের মাঝে ২১৫টি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি: পরিবেশ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : 07:26:38 pm, Saturday, 4 July 2026