Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

স্ত্রীর ওপর অভিমান, শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:21:28 pm, Saturday, 29 October 2022
  • 160 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে তিন বছরের শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবা। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে মোল্লাহাট উপজেলার বড়গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন- মো. হায়দার মোল্লা (৩০) ও তার ছেলে জিসান (০৩)। হায়দার বড়গাওলা গ্রামের সোলেমান মোল্লার ছেলে।

নিহত হায়দার মোল্লার পরিবারের বরাত দিয়ে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, হায়দার ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি আসে। পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে ৬-৭ মাস ধরে স্ত্রী জোবাইরা খাতুন তার বাবার বাড়িতে আছে। তবে শিশুসন্তান জিসান দাদির কাছে থাকত। শুক্রবার দীর্ঘ সময় হায়দারের ঘরের দরজা বন্ধ ছিল। প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে ভেতরে ডুকে দুজনের মরদহ দেখতে পায়।

পুলিশ বলছে, হায়দার মোল্লা তার বসতঘরের অভ্যন্তরে শিশুপুত্র জিসানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে নিজে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, আমরা ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্ত্রীর ওপর অভিমান, শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

আপডেট টাইম : 05:21:28 pm, Saturday, 29 October 2022