Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

স্ত্রীর সাথে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:09:20 pm, Saturday, 23 December 2023
  • 192 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:স্ত্রীর সাথে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল গোসল করে এলাকাবাসীকে জানিয়েছেন আকতারুল ঢালী (৪০) নামের এক ব্যক্তি। দীর্ঘ এক যুগের দাম্পত্য জীবনের ইতি টেনে শুক্রবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার স্ত্রী ওমেনুর বেগম (৩২) পঞ্চম বারের মতো পাঠানো তালাকনামা পেয়ে অবশেষে সেই কাগজে স্বাক্ষর করেন তিনি। আকতারুল ঢালী বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।
আকতারুলের পরিবার সূত্রে জানাযায়, ২০১২ সালে বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকতারুল। তাদের সংসারে আখি মনি(১১) ও আরিফুল ঢালী (৬) নামের দুটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে নানান বিষয়ে স্বামী স্ত্রীর ঝামেলা হতে থাকে। এক যুগের সংসারে ৫বার স্ত্রীর কাছ থেকে তালাকনামা পেয়েছেন তিনি। এর আগের চারবার স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও পরিবারের লোকজনের সমঝোতায় স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনলেও, ৫ম বারে নিজে তালাকনামায় স্বাক্ষর করে দুধ দিয়ে গোসল করে বিষয়টি উদযাপন করেছেন আকতারুল ঢালী। বিষয়টি দেখতে প্রতিবেশীরা ভীড় জমান আকতারুলের বাড়িতে।
প্রতিবেশী কাইয়ুুম শেখ বলেন, এমন ঘটনা আগে দেখিনি। খবর পেয়ে দেখতে এসেছিলাম। আকতারুল নিজের বউকে ঘরে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু পরকীয়ার কাছে হেরে গেছে সংসার ও সন্তান।
আকতারুল ঢালীর দাদী হামীদা বেগম বলেন, বিয়ের পরে ওমেনুর কয়েকবার চলে গেছে। আমরা তাকে বারবার ফিরিয়ে এনেছি। এবার গিয়ে নাকি বড়লোকের সাথে বিয়ে করেছে বলে শুনিছি।
আকতারুল ঢালীর মা বলেন আমেনা বেগম বলেন, বিয়ের পরে ওমেনুরকে নিজের মেয়ের মত দেখেছি। বারবার চলে যাওয়ুার পরেও বুঝিয়ে ওই বউ আমি ঘরে এনে দিয়েছি। কিন্তু কতবার এ ধরণের অন্যায় মেনে নেওয়া যায়। ছেলে এবং নাতি-পুতির জন্য আমার খুব কষ্ট হয়।

আকতারুল বলেন, বিয়ের পর থেকে সে আমার সংসারে থেকেও অনেকবার ছেড়ে চলে গেছে ওমেনুর।এর আগেও সে চারবার ডিভোর্সের কাগজ আমার কাছে পাঠিয়েছে। দুটি সন্তানের দিকে তাকিয়ে সেই কাগজে স্বাক্ষর করি নাই। তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চম বারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দুটি সন্তানকে সুশিক্ষায়ু শিক্ষিত করে মানুষের মত মানুষ করতে পারি সকলের কাছে দোয়ুা চাই।
তিনি আরও বলেন, মূলত আমার স্ত্রীর অন্য কোথাও সম্পর্কে রয়েছে। পরোকীয়ার কারণেই আমার সংসার ভাংঙ্গলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

স্ত্রীর সাথে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল

আপডেট টাইম : 01:09:20 pm, Saturday, 23 December 2023